পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুটি লরির সংঘর্ষে মৃত ১ আহত ১, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের আধকাটা ও বনকাটা লাগোয়া এলাকার রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার গভীর রাত্রে একটি আলু বোঝাই ট্রাকের পিছনে লোহা বোঝাই একটি ট্রাক সজরে ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয় লোহা বোঝাই ট্রাকের খালাসী, গুরুতর আহত হয় চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ, এরপর স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে মৃত খালাসির নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ।
গড়বেতার আধকাটা ও বনকাটা লাগোয়া এলাকায় দুটি লরির সংঘর্ষে মৃত এক আহত এক।












Leave a Reply