আলিপুরদুয়ার। নিজস্ব সংবাদদাতা:- রবিবার ফালাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষ চন্দ্র রায়ের সমর্থনে জমজমাট নির্বাচনী প্রচারের ছবি ধরা পড়ল জটেশ্বর ২ নম্বর অঞ্চলে। সকাল থেকেই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালান দলের নেতা-কর্মীরা। একই সঙ্গে জটেশ্বর ২ নম্বর অঞ্চলের ১৩/১৪১ নম্বর বুথে একটি নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করেন তৃণমূল প্রার্থী সুভাষ চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সমরেশ পাল, ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল, অনুপ দে, আইএনটিটিইউসি-র ব্লক সভাপতি আনন্দ খাড়িয়া এবং জটেশ্বর ২ নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি মানিক সেন সহ দলের অন্যান্য নেতৃত্ব। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বুথস্তরে সংগঠনকে আরও মজবুত করা এবং মানুষের কাছে পৌঁছে যাওয়াই এখন মূল লক্ষ্য এদিনের কর্মসূচির মধ্য দিয়ে সেই বার্তাই স্পষ্টভাবে তুলে ধরল তৃণমূল।
নির্বাচনের আগে জটেশ্বরে তৃণমূলের শক্তি প্রদর্শন।












Leave a Reply