নির্বাচনের আগে মালদায় মমতার মেগা শো, হেলিপ্যাড থেকে মঞ্চ—সব কিছু খতিয়ে দেখল প্রশাসন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মালদায় আসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে মাঠ পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিক সহ তৃণমূলের নেতৃত্বরা । উল্লেখ্য আগামী তিন তারিখ হবিবপুর বিধানসভার অন্তর্গত কেন্দপুকুর হাই স্কুল মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রবিবার বিকেলে প্রশাসনিক আধিকারিকরা মাঠ পরিদর্শন করেন। সভা স্থল, হেলিপ্যাড পার্কিং সহ বিভিন্ন জায়গা খতিয়ে দেখেন। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক সহ তৃণমূলে নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *