শালবনীর প্রার্থীর প্রচারে হাজারো মানুষের ঢল।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নবকোলা এলাকায় পাঁচ নম্বর সাতবাঁকুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে মহা মিছিল ও পথসভার মধ্য দিয়ে ভোট প্রচার সেরে ফেললেন শালবনী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার, ৬ নম্বর শংকরকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্ঞানাঞ্জন মন্ডল, ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিকাঞ্চন রায়,অঞ্চল সভাপতি সুশান্ত সিংহ,কৃষ্ণেন্দু বিষই,আজিমুদ্দিন মন্ডল, নিজামুদ্দিন মন্ডল সহ একাধিক তৃণমূল নেতা কর্মীরা,এই দিন এই মহা মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *