জনসংযোগ বাড়াতে উদ্যোগ, কার্যালয় খুললেন বিদ্যুৎ রায়।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসন্তীবাগান এলাকায় বিজেপির নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী বিদ্যুৎ কুমার রায়।
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এই কার্যালয় থেকেই স্থানীয় স্তরে বিজেপির কর্মসূচি, জনসংযোগ এবং প্রচারের বিভিন্ন পরিকল্পনা পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ কুমার রায় বলেন, “এই কার্যালয় শুধুমাত্র প্রচারের কেন্দ্র নয়, এটি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বালুরঘাটের সার্বিক উন্নয়ন এবং সবার জন্য সুবিচার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
এদিন অনুষ্ঠানে উপস্থিত বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। তাঁরা এই নতুন কার্যালয়কে কেন্দ্র করে আরও জোরদারভাবে প্রচার চালানোর অঙ্গীকার করেন।
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, এই কার্যালয়ের মাধ্যমে এলাকার মানুষের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের সরাসরি যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *