মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার মোথাবাড়ি বিধানসভায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে চরম উত্তেজনা ছড়াল এলাকায়। মঙ্গলবার কালিয়াচক ২ ভিডিও অফিসের সামনে শান্তিপূর্ণ ধরনাই বসলো জাতীয় কংগ্রেস । মোথাবাড়ি বিধানসভার কংগ্রেসের প্রার্থী সায়েম চৌধুরী র উদ্যোগে এই ধরনার আয়োজন করা হয় । সায়েম চৌধুরীসহ মোথাবাড়ি বিধানসভার কংগ্রেস কর্মী সমর্থকরা এই ধরনায় শামিল হয় । সায়েম চৌধুরী বাবু জানান, আমাদের মোথাবাড়ি বিধানসভার বৈধ ভোটারদের নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী সমস্ত রকম নথি জমা দেওয়ার পরেও কেন ভোট বাতিল করা হয়েছে তারই প্রতিবাদে আজকের এই ধারণা । নির্বাচন কমিশন AI কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যাচাই করে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে হয়রানি করাচ্ছে । নির্বাচন কমিশনের কথামতো সমস্ত নথি জমা দিলেও কেন ভোটারদের ভোট বাত যাবে । কেন নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলছে না কোন ডকুমেন্টস বা নথিটা দিলে ভোটারদের ভোট টিকে থাকবে । একই রকম ডকুমেন্টস দেওয়ার পরেও কারো ভোট টিকে যাচ্ছে আবার কারো ভোট কেটে যাচ্ছে এটা নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে সম্প্রদায়কে টার্গেট করে এরকমটা করছে । যতক্ষণ পর্যন্ত বৈধ ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধারণা চলবে ।
AI যাচাই নিয়ে প্রশ্ন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ।












Leave a Reply