দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এরই মাঝে বিজেপি শিবিরে বড়সড় শক্তি বৃদ্ধি ঘটল। তৃণমূল কংগ্রেস ও অন্যান্য দল ছেড়ে ২৫টি পরিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন।
জাহাঙ্গীরপুর অঞ্চলে আয়োজিত এই যোগদান কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী এবং দলের অন্যান্য স্থানীয় নেতৃত্ব।
অনুষ্ঠানে বিজেপির পক্ষ থেকে নবাগতদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে তাপস চন্দ্র রায় বলেন, “এটি শুধু একটি যোগদান নয়, এটি মানুষের বিশ্বাস এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন। কুশমন্ডির উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।”
যোগদানকারী পরিবারগুলির দাবি, তৃণমূল কংগ্রেসের প্রতি অসন্তোষ এবং বিজেপির নীতির প্রতি আস্থা থেকেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের আশা, বিজেপির নেতৃত্বে এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত খুলবে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের মতে, এই যোগদান আসন্ন নির্বাচনে দলের সংগঠনকে আরও মজবুত করবে এবং কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াবে।
কুশমন্ডিতে বিজেপির শক্তি বৃদ্ধি, ২৫টি পরিবারের যোগদান।।












Leave a Reply