কোচবিহার-আলিপুরদুয়ার জেলায় নির্বাচনী জোয়ার, মোদির সভা ঘিরে জোর প্রস্তুতি।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- ৫ ই এপ্রিল কোচবিহারে জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সভা কোচবিহার রাসমালা ময়দানে হবে। কোচবিহার ও আলিপুর দুই জেলা নিয়েই এই সভা হবে। এই নির্বাচনী সভার মঞ্চে উপস্থিত থাকবেন দুই জেলার প্রার্থীরা ও বিজেপির হেভি ওয়েট নেতারা। সেই সবার মঞ্চ তৈরি হবে রাস মেলা ময়দানে সেই মঞ্চের কিভাবে তৈরি হবে তা পরিদর্শন করতে আসেন কোচবিহার বিজেপি জেলার সভাপতি অভিজিৎ বর্মন , কেন্দ্রীয় নেতা মঙ্গল পান্ডের সহ অন্যান্য নেতারা।
পরিদর্শনের পরে জেলা সভাপতি জানান সবামঞ্চ কিভাবে তৈরি হবে বা কোন অসুবিধে কারো জন্য না হয় সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখতে এসেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *