বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলায় শক্তিপ্রদর্শন করল বামফ্রন্ট। বুধবার বালুরঘাট, তপন, গঙ্গারামপুর ও কুমারগঞ্জ—এই চারটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা জেলা শাসকের দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন।
দুপুর প্রায় একটা নাগাদ বালুরঘাটের যুবশ্রী মোড় থেকে বিশাল মিছিলের মাধ্যমে প্রার্থীরা জেলা শাসকের দফতরের উদ্দেশ্যে রওনা দেন। বামফ্রন্টের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মিছিল ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্লোগান, পতাকা ও ব্যানারে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
জানা গিয়েছে, বালুরঘাট কেন্দ্রে রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি-এর প্রার্থী হিসেবে লড়ছেন অর্ণব চৌধুরী। তপন কেন্দ্রে আরএসপির প্রার্থী বাপ্পাই হোরো। কুমারগঞ্জ কেন্দ্রে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী)-এর প্রার্থী মোফাজ্জল হোসেন এবং গঙ্গারামপুরে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপ্লব সরকার।
দুপুর দেড়টা থেকে পৌনে দু’টার মধ্যে প্রার্থীরা জেলা শাসকের কার্যালয়ে পৌঁছে মনোনয়ন জমা দেন।
এদিনের কর্মসূচিকে ঘিরে বামফ্রন্ট শিবিরে স্পষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলের মতে, এই শক্তিপ্রদর্শন আসন্ন নির্বাচনে বামফ্রন্টের সংগঠনকে আরও চাঙ্গা করবে।
বালুরঘাটে বামফ্রন্টের শক্তিপ্রদর্শন, চার কেন্দ্রে প্রার্থীদের মনোনয়ন জমা।












Leave a Reply