মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বুধবার উত্তাল পরিস্থিতি তৈরি হল মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকায়। অমৃতির পরপর কয়েকটি এলাকায় পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটাররা। জানা গেছে, ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথে বহু ভোটারের নাম বাদ পড়েছে। ভোটারদের অভিযোগ তারা বৈধ নথিপত্র দেওয়া সত্ত্বেও উদ্দেশ্যপূর্ণভাবে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যার প্রতিবাদে বুধবার সকাল থেকে তারা অমৃতির পরপর কয়েকটি এলাকায় মালদা-মানিকচকগামী রাজ্য সড়ক অবরোধ করেন। রাস্তায় আগুন জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান। অবরোধকারী মহিলারা হাতে ঝাঁটা নিয়ে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবীতে সোচ্চার হন।রাস্তায় আগুন জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ। রাস্তার মধ্যেই বিক্ষোভে সামিল গ্রামবাসীদের জন্যে করা হচ্ছে রান্না। মহিলারা হাতে ঝাঁটা নিয়ে বিক্ষোভে সামিল। মালদার ইংরেজবাজারের অমৃতির বানিয়া গ্রাম এলাকায় চরম উত্তেজনা। তৃণমূল পরিচালিত অমৃতি গ্রাম পঞ্চায়েতের ৫ টি গ্রামের গ্রামবাসী বিক্ষোভে সামিল। ঘটনাস্থলে বিক্ষোভ সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
ভোটাধিকার ফেরানোর দাবিতে ঝাঁটা হাতে মহিলাদের বিক্ষোভ।












Leave a Reply