গড়বেতায় রেল দুর্ঘটনা, উদ্ধার দেহ—তদন্তে রেল পুলিশ।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুরন্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা স্টেশন চত্বরে। বিশেষ সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে ওই মহিলা রেললাইন পারাপারের সময় ডাউন নিউ দিল্লি-ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই মহিলার। ইতিমধ্যেই ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। তবে মৃত মহিলার নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে রেল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *