গড়বেতায় চা চক্রে জনসংযোগ, প্রচারে জোর দিলেন বিজেপি প্রার্থী প্রদীপ লোধা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গড়বেতা বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচার চালাচ্ছেন ভারতীয় জনতা পার্টি-র প্রার্থী প্রদীপ লোধা।
রবিবার সকালে গড়বেতার বগড়িডিহি এলাকায় চা চক্রে যোগ দেওয়ার পাশাপাশি জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে ভোট প্রচার সেরে ফেলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা ও মতামত শোনেন প্রার্থী।
এদিন জনসংযোগের পাশাপাশি সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে একাধিক কর্মী বৈঠকও করেন প্রদীপ লোধা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা ও কর্মীরা।
প্রার্থী জানান, সারাদিন ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রচার চালানো হবে। এদিন সাত নম্বর অঞ্চলের মাইতা এলাকায় প্রচার করতে গিয়ে আলু চাষিদের বর্তমান সমস্যা ও চ্যালেঞ্জের বিষয়টি তুলে ধরেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, এভাবে ঘনিষ্ঠ জনসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছনোর কৌশল নিচ্ছে বিজেপি শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *