ফালাকাটায় কংগ্রেসে ক্ষোভ, কালো পতাকা টাঙিয়ে ‘কালা দিবস’ পালন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-ফালাকাটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণাকে ঘিরে তীব্র অসন্তোষ দেখা দিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-এর অন্দরে। প্রার্থী পছন্দ না হওয়া এবং পরিবর্তনের দাবি উপেক্ষিত হওয়ায় দলের একাংশ কর্মী-সমর্থক বিক্ষোভে সামিল হন।
ক্ষুব্ধ কর্মীরা দলীয় কার্যালয়ে কালো পতাকা টাঙিয়ে ‘কালা দিবস’ পালন করেন। তাঁদের অভিযোগ, বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে এবং টাকার বিনিময়ে প্রার্থীপদ বণ্টন করা হয়েছে।
স্থানীয় কংগ্রেস নেতা পিন্টু নাগ বলেন, “টাকার কাছে আমরা হেরে গেছি। অর্থের বিনিময়ে প্রার্থী কেনাবেচা হয়েছে। ফালাকাটায় বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, এই সিদ্ধান্তে দলের কর্মীরা হতাশ ও ক্ষুব্ধ। বিক্ষোভকারী কর্মীদের একাংশ জানিয়েছেন, আসন্ন নির্বাচন পর্যন্ত তারা এই ‘কালা দিবস’ পালন চালিয়ে যাবেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং কংগ্রেসের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকাশ্যে এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *