গড়বেতায় বিজেপির প্রতিষ্ঠা দিবস পালন, পুজো দিয়ে ভোট প্রচারে প্রার্থী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৬ই এপ্রিল ভারতীয় জনতা পার্টি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গড়বেতার আগরা এলাকায় দিনভর কর্মসূচি পালিত হল।
সোমবার সকালে গড়বেতা এক নম্বর ব্লকের ৬ নম্বর অঞ্চলের আগরায় শিব মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা করেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রদীপ লোধা। এরপর মন্দির প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা-কর্মী ও সমর্থকরা।
পাশাপাশি দিনভর এলাকার বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ ও ভোট প্রচার চালান প্রদীপ লোধা। কর্মীদের নিয়ে একাধিক বৈঠকও করেন তিনি।
বিজেপি প্রার্থীর দাবি, সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনই এই কর্মসূচির মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *