দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে চা-চক্র কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে নামলেন ভারতীয় জনতা পার্টি-র প্রার্থী বিদ্যুৎ কুমার রায়।
বালুরঘাট শহরের আত্রেয়ী বাঁধ কলোনী এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। রাজ্যের বর্তমান পরিস্থিতি ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রার্থী।
এদিন বিদ্যুৎ কুমার রায় বলেন, “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। রাজ্যে সুশাসন এবং প্রকৃত উন্নয়ন আনতে বিজেপিকে ক্ষমতায় আনুন।” তিনি আগামী ২৩শে এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান।
চা-চক্র কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের উপস্থিতি এবং সাধারণ মানুষের অংশগ্রহণে জনসংযোগ কর্মসূচি জমজমাট হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রার্থীর বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে জানা গেছে।
চা-চক্রে জনসংযোগে বিদ্যুৎ রায়, ‘পরিবর্তনের ডাক’ বিজেপি প্রার্থীর।












Leave a Reply