দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বালুরঘাটে প্রচারে আরও গতি আনলেন ভারতীয় জনতা পার্টি-র প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। রবিবার ছুটির দিনেও সকাল থেকে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে লাগাতার জনসংযোগে দেখা যায় তাঁকে।
বালুরঘাট শহরের ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন বিদ্যুৎ কুমার রায়। তিনি উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং এলাকার সার্বিক কল্যাণের প্রতিশ্রুতি তুলে ধরেন।
আইনজীবী ও সমাজসেবী হিসেবে তাঁর পরিচিতি সাধারণ মানুষের কাছে তাঁকে একজন বিশ্বাসযোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
দলীয় কর্মীদের দাবি, তাঁর নেতৃত্বে বালুরঘাটে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে পারে। তাঁরা আশাবাদী, এলাকার মানুষ পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তাঁকে বিপুল ব্যবধানে জয়ী করবেন।
ছুটির দিনেও প্রচারে সক্রিয় বিদ্যুৎ রায়, বালুরঘাটে জোরদার বিজেপির জনসংযোগ।












Leave a Reply