মালদা, নিজস্ব সংবাদদাতা;-এই মুহূর্তের বড়ো খবর, ভোটের আবহে ফের মালদার হবিবপুরে বিশাল অঙ্কের নগদ টাকা উদ্ধার! ছোটো গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকা উদ্ধার করলেন নির্বাচন কমিশনের নির্দেশে নাকা পয়েন্ট চেকিং-এর আধিকারিকরা। ঘটনায় গাড়ি চালক টাকার সপক্ষে কোন বৈধ নথিপত্র দেখাতে না পারায় সেই টাকা বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। সোমবার সাত সকালে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ড এলাকার নাকা পয়েন্ট চেকিং-এ। জানা গেছে, ভোটের আবহে অবৈধ নগদ টাকার লেনদেন রুখতে নির্বাচন কমিশনের নির্দেশে হবিবপুরের বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ড এলাকায় বসেছে নাকা পয়েন্ট চেকিং। সেই চেকিং-এর দায়িত্বে রয়েছেন হবিবপুর থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেখানেই সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ সুজাপুরের দিক থেকে হবিবপুরগামী একটি ছোটো গাড়ি থামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। সেই তল্লাশি অভিযানেই গাড়ি থেকে নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার হয়। যার সপক্ষে নির্বাচন কমিশনের আধিকারিকরা গাড়ি চালকের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র দেখতে চান। কিন্তু তিনি কোন নথিপত্র দেখাতে পারেন নি। এর পরপরই আধিকারিকরা সেই টাকা বাজেয়াপ্ত করে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের টাকা পাঠিয়ে দেন বলে জানা গেছে।
ভোটের আবহে নগদ উদ্ধার, নথি না থাকায় কড়া ব্যবস্থা।












Leave a Reply