থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর পাশে বিদ্যুৎ কুমার রায়।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- প্রচার বন্ধ করে এক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দিলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী। ‌এদিন বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি থ্যালাসেমিয়া আক্রান্ত আদিত্য কোল এর জন্য বালুরঘাট ব্লাড ব্যাংকে রক্ত দেন বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। পাশাপাশি, আদিত্য এর সাথে দেখা করে, তার হাতে ফল তুলে দেন বালুরঘাটের বিজেপি প্রার্থী।

জানা গিয়েছে, আদিত্য থ্যালাসেমিয়া রোগাক্রান্ত। সে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের বটুন অঞ্চলের শহরপুর এলাকার বাসিন্দা। তার বোনের সাথে সে বাড়িতে থাকে। তার বাবা মা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে। থ্যালাসেমিয়া আক্রান্ত হ‌ওয়ায় তাকে মাঝে মাঝেই রক্ত দিতে হয়। সে বিষয়ে জানতে পেরে, এবং রক্তের গ্রুপ মিলে যাওয়ায় এদিন তাকে রক্ত দেন বিদ্যুৎ কুমার রায়।
বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায় জানান, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর রক্তের প্রয়োজন জেনে, তিনি প্রচার বন্ধ করে রক্ত দিতে আসেন বালুরঘাট হাসপাতালে। তিনি আক্রান্ত শিশুর সাথে দেখাও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *