হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- হাওড়ায় মনোনয়ন নিয়ে উত্তেজনা। সিপিএম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়া নিউ কালেক্টর বিল্ডিং এ নমিনেশন জমা দেওয়ার কাজ চলার সময় প্রত্যেকটি রাজনৈতিক দলের পাঁচজন করে সদস্যকে প্রবেশ করানো হচ্ছিল আর সেই সময় হঠাৎ করেই সিপিএমের বেশ কিছু সমর্থক তারা নমিনেশন কেন্দ্রের সামনে চলে আসে এবং সেখানেই তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং সিপিআইএম সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একদিকে যেমন সিপিএম সমর্থকরা তৃণমূল কর্মী সমর্থকদের চোর চোর বলে আক্রমণ করে অন্যদিকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে থাকে। পরবর্তীকালে বিশাল পুলিশ বাহিনী র্যাফ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মনোনয়ন কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তাপ হাওড়ায়।












Leave a Reply