গোয়ালতোড়ে ১৫ গ্রামে প্রচার, তৃণমূল প্রার্থীর ম্যারাথন জনসংযোগ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের গোয়ালতোড়ের একাধিক গ্রাম ঘুরে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন শালবনী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো। এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন প্রার্থী সহ অন্যান্য ব্লক ও অঞ্চলের নেতাকর্মীরা। এই দিন প্রার্থী জানিয়েছেন প্রায় ১৫ টা গ্রাম ঘুরে ভোট প্রচার করা হয়। পাশাপাশি সাংগঠনিক দিকের উপর নজর রেখে গুরুত্বপূর্ণ বৈঠক করা হবে বলে জানিয়েছেন তিনি। সব মিলিয়ে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দিনরাত এক করে চলছে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে শাসকদলের ভোট প্রচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *