বয়স্কদের আশীর্বাদ, শিশুদের ভালোবাসা—প্রচারে মানবিক মুখ গোপাল চন্দ্র সাহা-র।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে ঝড় তুললেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি আইহো পঞ্চায়েত সমিতির সদস্য তারাশঙ্কর রায়, মন্ডল সভাপতি পঞ্চানন বর্মন, সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে আইহো অঞ্চলের সুখনগর,রতিরাম পাড়া,নামোটোলা হয়ে আইহো বাজার সহ একাধিক এলাকায় ভোট প্রচার করলেন। এই ভোট প্রচারে দেখা গিয়েছে কোথাও বাচ্চাকে আদর করতে, ‘আবার কোথাও পায়ে হেঁটেই ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। ডোর টু ডোর প্রচারে যান। বয়স্ক ভোটারদের পা ছুঁয়ে আশির্বাদ নেন। এবারের নির্বাচনে তাকে মালদা বিধানসভার বিজেপি প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। পরে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এবারের নির্বাচনে রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী। শুধু সময়ের অপেক্ষা। তৃণমূলের ভ্রষ্টাচার সরকারকে সরিয়ে বিজেপির সুশাসন প্রতিষ্ঠিত করা হবে। এজন্য সাধারণ মানুষ বিজেপিকে দুহাত তুলে আশির্বাদ করতে প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *