দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- তপন এলাকার জল কষ্ট নিবারণের চিন্তায় চিন্তামণি বিহা। এবারের বিধানসভা নির্বাচনে জিতে এলে সর্বপ্রথম তপন বিধানসভা এলাকার জলের সমস্যা সমাধান করবেন তৃণমূল প্রার্থী চিন্তামণি বিহা। নির্বাচনী প্রচারে জনগণকে এমনই আশ্বাস দিচ্ছেন তিনি।
চিন্তামণি বিহা জানান, প্রচারে তিনি ভালই সাড়া পাচ্ছেন। ১৫ বছরের তৃণমূল কংগ্রেস প্রচুর কাজ করেছে, মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছে। তপন বিধানসভায় বিরোধীরা জয়ী হওয়ায় এলাকায় তেমন কোন কাজ হয়নি উন্নয়ন থমকে রয়েছে।
চিন্তামণি বিহা আরো জানান তপন বিধানসভা এলাকায় গ্রীষ্মকালে পানীয় জলের সমস্যা বরাবরই রয়েছে। জয়ী হয়ে বিধায়কের দায়িত্ব পেলে প্রথমেই পানীয় জলের সমস্যা দূর করবেন। যদিও তিনি বলেন জলের সমস্যা মেটাতে সরকার কিছু কাজ করেছে, তবে এখনো কিছু বাকি রয়েছে। সেই কাজেই গুরুত্ব পানীয় জলের সমস্যা আর থাকবে না। পাশাপাশি রাস্তাঘাট,স্বাস্থ্য, আলো এইসব বিষয়ে উন্নয়নে নজর দিতে হবে।
বিগত 15 বছরে তৃণমূল কংগ্রেস রাজ্যে প্রচুর উন্নয়ন করেছে। তৃণমূল সরকার এত কাজ করেছে যা বলে শেষ করা সম্ভব নয়। আগামীতে সাধারণ নাগরিকদের জন্য আরো কাজ করবেন যা সরাসরি রাজ্যবাসী দেখতে পাবে।












Leave a Reply