বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়ের সমর্থনে বালুরঘাট বড় বাজারে প্রচারে নামলেন সুকান্ত মজুমদার। এদিন প্রার্থী বিদ্যুৎ রায়কে সাথে নিয়ে বালুঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বাজারের ক্রেতা বিক্রেতাদের কাছে প্রার্থীকে বালুঘাটের ভূমিপুত্র হিসেবে পরিচিতি করান।
বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নিজের শহরে দলের প্রার্থীকে জেতাতে মরিয়া। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, বালুরঘাটে তৃণমূল প্রার্থী বহিরাগত, সেখানে বিজেপি প্রার্থী ভূমিপুত্র। অন্যদিকে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে বালুরঘাটের বিমানবন্দর চালু করার চেষ্টা চালাবেন তিনি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বাঙ্গালীদের মাছ মাংস খাওয়া প্রশ্নে, এসআইআর এ নাম বাদ যাওয়া প্রসঙ্গ সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
বিদ্যুৎ রায়ের সমর্থনে মাঠে সুকান্ত মজুমদার।












Leave a Reply