মহিলাদের উচ্ছ্বাসে মুখর মালদা, জনসংযোগে ব্যস্ত তৃণমূল প্রার্থী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোট প্রচারে বেড়িয়ে ব্যাপক সাড়া ফেললেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রাথী লিপিকা বর্মণ ঘোষ। শুক্রবার সকাল থেকে তিনি মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে জোরদার ভোট প্রচার চালান । ঋষিপুরের কৃষষ্ণনগর, বাহারগোলা, চাঁদপুর, শক্তিনগর, বসুনগর, আসরাফপুর সহ ঋষিপুর অঞ্চলের একাধিক এলাকায় ভোট প্রচার চালান। আজ এই প্রচারে উপস্থিত ছিলেন ঋষিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অপুল মজুমদার, ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি শিকদার, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ক্ষেত মজদুর ইউনিয়নের সহ-সভাপতি সজল শিকদার সহ অন্যান্যরা। দেখাযায় কোথাও হুডখোলা গাড়িতে চেপে, আবার কোথাও পা হেঁটেই ভোট প্রচার করেন। ভোট প্রচারে বিভিন্ন এলাকায় তৃণমূল প্রার্থীকে ঘিরে সাধারণ মানুষের, বিশেষ করে মহিলাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, উন্মাদনার ছবি নজরে আসে। প্রতিটি এলাকাতেই মহিলারা এগিয়ে এসে তৃণমূল প্রাথীকে শুভেচ্ছা অভিনন্দন জানান। এরই মধ্যে সকলের সঙ্গে জনসংযোগ তৈরি করে সকললে তৃণমূলের পক্ষে ভোট দিয়ে তাকে মালদা বিধানসভায় তৃণমূল প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *