বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- আগামীকাল শনিবার ভোট প্রচারে সভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সবোর্চ নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিন দিনাজপুরের ছয় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে কুশমন্ডিতে সভা করবেন প্রধানমন্ত্রী মোদী।
এদিন সেই সভার মঞ্চ বাধা থেকে দর্শকাসন ও তার নিরাপত্তা জনিত সব কাজকর্ম খতিয়ে দেখলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
শুক্রবার বিকেলে সেজন্যই সুকান্ত মজুমদার কলকাতা থেকে হেলিকপ্টারে বালুরঘাট বিমানবন্দরে এসে নামেন। তারপর সেখান থেকে সড়ক যোগে সুকান্ত কুশমন্ডির মোদীর সভামঞ্চ এলাকায় যান সব কিছু খতিয়ে দেখতে।
সন্ধার পর কুশমন্ডিতে পৌছে সুকান্ত মজুমদার দলীয় নেতাদের কাছে খবরা খবর নেবার পাশাপাশি সভামঞ্চ ও প্রধানমন্ত্রীর হেলিকপ্টর নামার জায়গাটিও খতিয়ে দেখেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে একপ্রস্থ আলোচনা করেন।
আগামীকাল বেলা দুটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুশমন্ডির সভায় হেলিকপ্টরে এস্র পৌছবেন। এই সভায় প্রায় লক্ষাধিক মানুষজন মোদীকে দেখতে ও তার ভাষন শুনতে জড় হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।












Leave a Reply