দেওগাঁওয়ে উত্তেজনা, প্রচার চলাকালীন হামলায় রক্তাক্ত বুথ সভাপতি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ। ঘটনায় উত্তেজনা এলাকায়।ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতে শুক্রবার সন্ধ্যায় বিজেপি প্রার্থী দীপক বর্মনের নির্বাচনী প্রচারের সময় বিজেপি নেতা কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ, দলের সভাপতি দীপক বর্মনের প্রচারের সময় বেশ কয়েক জনের একটি দল বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করে। ওই হামলায় দলের এক বুথ সভাপতির মাথা ফেটে যায়, এছাড়া আরও বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ। তাঁদের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *