আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনের আগে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার দুপুরে ফালাকাটার দলীয় কার্যালয়ে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুভাষচন্দ্র রায় তাঁর নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন। আগামী পাঁচ বছরে এলাকার সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয় এতে।
ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ফালাকাটাকে মহকুমায় উন্নীত করা, জটেশ্বর স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন, একটি আধুনিক বাস টার্মিনাস নির্মাণ, এবং প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্মার্ট ক্লাস চালু করা। পাশাপাশি মুজনাই নদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
ইস্তেহার প্রকাশ করে সুভাষচন্দ্র রায় বলেন, নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হিসেবে দায়িত্ব পেলে এই সমস্ত প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়িত হবে। একইসঙ্গে ফালাকাটায় যে সব উন্নয়নমূলক কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে, সেগুলিও দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।
মহকুমা থেকে সেতু—একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে মাঠে সুভাষচন্দ্র রায়।












Leave a Reply