কমল কিশোর রায়ের প্রচারে জনজোয়ার, ফালাকাটায় বামেদের মিছিল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত (সিপিআইএম) প্রার্থী কমল কিশোর রায়-এর সমর্থনে ফালাকাটা শহরে এক মিছিলের আয়োজন করা হয়। এদিন মিছিলটি ফালাকাটা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। পরিক্রমার সময় প্রার্থীর সমর্থনে বিভিন্ন স্লোগান তোলা হয়। ওই মিছিলে উপস্থিত নেতৃত্বরা আসন্ন নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীকে সমর্থনের আহ্বান জানান। পড়ে ওই মিছিলটি দলীয় কার্যালয়ে ফিরে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *