গোয়ালতোড় বাজার ঘুরে জনসংযোগ, প্রচারে গতি কংগ্রেসের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাদ্যযন্ত্র সহকারে রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জঙ্গলমহল গোয়ালতোড়ে ভোট প্রচার করলেন শালবনী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অরূপ মুখার্জি। এই দিন সুসজ্জিতভাবে গোটা বাজার এলাকা ঘুরে ভোট প্রচার করলেন কংগ্রেস প্রার্থী। এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন অনিল শিকারিয়া, তীর্থঙ্কর ভগত সহ অন্যান্য কংগ্রেস কর্মী সমর্থকরা। এই দিন ভোট প্রচারের পাশাপাশি হুমগড় মোড়ে পথসভা করা হয় কংগ্রেসের তরফ থেকে। এদিন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান শাসক দল সহ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির উপর নিশানা করলেন কংগ্রেস প্রার্থী সহ অন্যান্য কংগ্রেসের নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *