তৃণমূল প্রার্থী গৌতম দাসের প্রচারে বড়সড় যোগদান।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি। দিন যত গড়াচ্ছে। রাজনৈতিক কর্মসূচি বাড়ছেন। প্রতি মূহুর্তে শহর থেকে গ্রাম। প্রতি জায়গায় বদলাচ্ছে অঙ্ক। আর এই ভোটের অঙ্ক আরো কিছুটা বদলাল গঙ্গারামপুর বিধানসভার চ্যাঁচড়ার কসবা বাটোর গ্রামে।
রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ কসবা বাটোর গ্রামে ভোট প্রচার করতে গিয়েছিলেন গঙ্গারামপুর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস। সেখানে প্রায় ৪৫ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি। এদিন বিজেপি ছেড়ে আসা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস। ভোটের মুখে বিজেপি ছেড়ে ৪৫ টি পরিবার যোগদান করায় তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হল বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিনের যোগদান পর্ব গঙ্গারামপুর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা অবিনাশ প্রামানিক সহ অন্যান্য নেতারা।
যোগদান পর্ব মিটতে গৌতম বাবু মোটর বাইক রেলি করে ভোট প্রচার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *