দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বালুরঘাটে জেলা কার্যালয়ে এক প্রেসমিটের মাধ্যমে বিজেপির পশ্চিমবঙ্গ নির্বাচনী সংকলন পত্রের উল্লেখযোগ্য প্রতিশ্রুতি তুলে ধরেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে প্রতিশ্রুতিগুলি তুলে ধরার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার স্থানীয় প্রতিশ্রুতিগুলিও তুলে ধরেন। যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ স্থাপন, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, গঙ্গারামপুরের তাত শিল্পের উন্নতি প্রভৃতি উল্লেখযোগ্য।
দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ গড়ার আশ্বাস বিজেপির।












Leave a Reply