পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাঙালির বারো মাসে তেরো পর্বনের মধ্যে চৈত্র মাসের শেষে গাজন উৎসবকে ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় ভক্তদের মধ্যে। এবার ভক্তদের সেবা করার লক্ষ্যে এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির মন্ডলকুপির নেতাজি সংঘ ক্লাব। রবিবার সন্ধ্যায় প্রায় ৩০০ জন ভক্তদের ফল বিতরণের মধ্য দিয়ে সেবা করা হয় ক্লাব সংগঠনের সদস্যদের পক্ষ থেকে। এই দিন ক্লাব সংগঠনের সদস্য তপন ভূঁইয়া জানিয়েছেন এই ভাবেই বিভিন্ন সমাজ সেবক মূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে এই ক্লাব সংগঠন।
মন্ডলকুপিতে গাজন ভক্তদের পাশে নেতাজি সংঘ, ফল বিতরণে মানবিক উদ্যোগ।।












Leave a Reply