পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরার সমর্থনে সোমবার রোড শো ও জনসভা করলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। এইদিন রাধানগর হাটতলা শিব মন্দিরে পুজো দিয়ে রোড শো করেন তিনি। পাশাপাশি জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি বিরুদ্ধে একাধিক নিশানা করলেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে গড়বেতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরাকে বিপুল ভোটে জয়েন করার বার্তা দেন সায়নী ঘোষ।
গড়বেতায় সায়নী ঘোষের রোড শো, উত্তরা সিংহ হাজরার সমর্থনে জনসভা।












Leave a Reply