আবদুল হাই, বাঁকুড়াঃ গ্রাম বাংলায় প্রতিভার কোন অভাব নেই আর তারই উজ্জ্বল দৃষ্টান্ত বাঁকুড়ার সোনামুখীর বিজে হাই স্কুলের এক ষষ্ঠ শ্রেণীর ক্ষুদে পড়ুয়া। বন্ধুদের অনুরোধে স্কুল ছুটির শেষে খালি গলায় গাইল গান “ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে”-গানটি এবং তাল-লয়-সুরের মায়াবী পরিবেশনায় মুগ্ধ বন্ধু-বান্ধব এবং উপস্থিত শ্রোতা। হারমোনিয়াম ছাড়াই গান অথচ শুনতে শুনতে বারবার মনে হচ্ছে যেন হারমোনিয়ামে সুর উঠছে অলক্ষ্যে, অদ্ভুত সুরালা কন্ঠ, অদ্ভুত পরিবেশনা সত্যিই মনমুগ্ধকর।
সোনামুখীর বিজে হাই স্কুলের এক ষষ্ঠ শ্রেণীর ক্ষুদে পড়ুয়ার খালি গলায় মনমুগ্ধকর গানে মুগ্ধ শ্রোতারা।












Leave a Reply