পাচার করার সময় পুলিশ ধাওয়া করলে পুলিশের গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্ঘটনায় আহত হয় এক গরু পাচারকারী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশের জালে গ্রেফতার এক গরু পাচারকারী। পাচার করার সময় পুলিশ ধাওয়া করলে পুলিশের গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্ঘটনায় আহত হয় ওই গরু পাচারকারী। ঘটনাটি গতকাল গভীর রাতে নদীয়ার কোতোয়ালি থানার নগেন্দ্রনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত পাচারকারী কলকাতা থেকে গাড়ি বোঝাই করে গরু নিয়ে যাচ্ছিল, গোপন সূত্রে খবর পাই পুলিশ। এরপর নদীয়ার কৃষ্ণনগর নগেন্দ্র নগর এলাকায় ওই পাচারকারীর পেছনে ধাওয়া করে, যদিও পুলিশের গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পাচারকারীরা, এরপর কিছুটা গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে। সেখানে আহত এক পাচারকারীকে ধরে ফেলে পুলিশ, অন্যদিকে আরও চার পাচার কারী পালিয়ে যায়। জানা যায় গ্রেপ্তার হওয়া পাচারকারী এখন শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারী হরিয়ানার বাসিন্দা, থাকে কলকাতায়। আর দীর্ঘদিন ধরেই গরু পাচার কারবারের সাথে যুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *