শ্রীমা মহিলা সমিতি ও কৈলাশ সত্যার্থী চিলড্রেনস ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে নদিয়া জেলার ১৫০ টি গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে নানান কর্মসূচি মোমবাতি মিছিল পালিত হলো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদিয়া জেলার ১৫০ টি গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ হতে মোমবাতি মিছিল।শ্রীমা মহিলা সমিতি ও কৈলাশ সত্যার্থী চিলড্রেনস ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে নদিয়া জেলার ১৫০ টি গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে নানান কর্মসূচি মোমবাতি মিছিল পালিত হলো।16 ই অক্টোবর ২০২৩ সারা ভারতব্যাপী এই উদ্যোগে অংশ হিসেবে নদীয়া জেলাতেও মায়াপুরে আড়াইশোর বেশি শিক্ষার্থীরা বাল্যবিবাহের প্রতিরোধে সাইকেল র‍্যলিতে অংশ নিয়েছিল উপস্থিত ছিলেন শিশু কল্যাণ কমিটির চেয়ারপার্সন, জেলা সুরক্ষা আধিকারিক, জেলা সমাজ কল্যাণ আধিকারিক, নদীয়া।
নদীয়া জেলার দেড়শ টি গ্রামের ৪০০০ এর বেশি মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।সমাজের সর্বস্তরের মানুষেরা বিশেষত মহিলারা বাল্যবিবাহের প্রতিরোধে সক্রিয় অংশ নিয়েছিলেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নদিয়া জেলা তথা ভারত কে বাল্যবিবাহ মুক্ত করে তোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *