মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ২৪ বছর বয়সী এক যুবক, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দেনার দায়ে মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ২৪ বছর বয়সী এক যুবক। ঘটনায় শোকের ছায়া পরিবারসহ গোটা এলাকায়। জানা যায় মৃত যুবকের নাম আসিক দত্ত, বাড়ি নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর নিকুঞ্জ নগরে। পরিবারের দাবি গতকাল রাতে ওই যুবক খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছিলেন, তার স্ত্রী সুপ্রিয়া দত্ত বাবার বাৎসরিক কাজের জন্য বাবার বাড়িতে চলে যায়। মধ্যরাতে ঘরের দরজা খুলতে দেখে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে আসিক। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেয়। খবর জানতেই ছুটে আসে আসিক দত্তর স্ত্রী। স্ত্রীর মুখ থেকে জানা যায়, তার স্বামী গত কয়েক মাস আগে কর্মসূত্রে ভিন রাজ্যে ছিল, এরপর বাড়িতে ফিরে এসে একটি গেঞ্জি কারখানায় কাজ করতেন। কন্যা সন্তানের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় দেনা করে ফেলে আসিক, তারপর থেকেই তার ভেতরে মানসিক অবসাদ তৈরি হয়। পরিবারের দাবি, হয়তো দেনার দায়ের কারণে এই মর্মান্তিক পরিণতি। যদিও বুধবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এ ছাড়াও ময়নাতদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠায়। তবে সজন হারানোর কান্নায় ভেঙে পড়ে আসিক দত্তর স্ত্রী ও পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *