ক্লাসে বেঞ্চে পড়ুয়ারা বসে রয়েছে,আর শিক্ষক মহাশয় তার চেয়ারে বসে ঘুমোচ্ছেন।, চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের কৃত্তিবাস মুখার্জি হাইস্কুলে ক্লাস চলাকালীন ভোকেশনাল বিভাগের এক শিক্ষকের ঘুমানোর ভিডিও ভাইরাল হয় l তাকে কেন্দ্র করে বিষ্ণুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে ক্লাসে বেঞ্চে পড়ুয়ারা বসে রয়েছে । আর শিক্ষক মহাশয় তার চেয়ারে বসে ঘুমোচ্ছেন। তা জানতে পেরে ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি মনোদিপ্ত চৌধুরী তাঁকে শোকজ করেন ।সূত্র মারফত জানা গিয়েছে শিক্ষকের ঘুমানোর দৃশ্য ক্লাসেরই কোন এক ছাত্র ক্যামেরা বন্দি করে । পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক গুঞ্জন ছড়ায় ।
মনোদীপ্ত বাবু বলেন স্কুলের ভোকেশনাল বিভাগের চুক্তিভিত্তিক এক শিক্ষককে ক্লাস চলাকালীন নিজের চেয়ারে বসে ঘুমানোর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে । ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও ক্লাস চলাকালীন ঘুমানোর অভিযোগ পাওয়া গিয়েছে । সেজন্য ওই শিক্ষককে কারণ দর্শানোর জন্য চিঠি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *