মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র যেমন হাড়ি সোরা সহ একাধিক মাটির তৈরি জিনিসপত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মন্ডপ।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – ঘাটাল ব্লকের মনোহরপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের হরিশপুর দ্য ফ্রেন্ডস এর এবারের থিম মাটিতে মা মাটিতে মন্ডপ। মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র যেমন হাড়ি সোরা সহ একাধিক মাটির তৈরি জিনিসপত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই মন্ডপটিকে। মাটির তৈরি ভাঁড়, সরা, প্রদীপ সহ একাধিক জিনিস দিয়ে মন্দপের চারিদিক সাজিয়ে তোলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে লাইটিং যা রাতের বেলা অন্য এক দৃশ্য তুলে ধরে এ দর্শকদের কাছে। কাপড়ের উপর মাটির তৈরি জিনিসপত্রকে লাগিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছে এই পূজা মন্ডপের উদ্যোক্তারা। ঢলে ঢলে মানুষের ভিড় উপচে পড়বে আগের বছরগুলি থেকেও বেশি এমনটাই মনে করছেন ওই পুজো কমিটির উদ্যোক্তারা । প্রায় ১৫ লক্ষ টাকার এই টিম নজর কাটতে চলেছে ঘাটাল বাসিসহ দর্শনার্থীদের। ঘাটাল ব্লকের অন্যান্য পুজো কমিটিগুলির থেকে একটু অন্য আঙ্গিকে তুলে ধরা হয়েছে, এই পূজা মন্ডপটিকে। পরিবেশকে সুস্থ ও সচেতন রাখতে এই মাটির তৈরি জিনিস দিয়েই মন্ডপটি তৈরি করা হয়েছে বলে জানাচ্ছেন কমিটির উদ্যোক্তারা তার পাশাপাশি দর্শনার্থীদের কেউ তারা বারবার করে সতর্ক করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *