নিহত বিজেপি কর্মীর গলায় মাল্য দান করে তাকে সমবেদনা জানান শুভেন্দু অধিকারী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার শান্তিপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক। সম্প্রীতি, গতকাল সন্ধ্যাই শান্তিপুর ব্লকের আর্বান্দি দু’নম্বর পঞ্চায়েতের বড় জিয়াকুর বাজার সংলগ এলাকায় এক বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে বেধরব মারধর করে দুষ্কৃতীরা, ঘটনাস্থলে মৃত্যু হয় বিজেপি কর্মীর, এরপরে উত্তেজিত হয়ে ওঠে গোটা শান্তিপুর। বৃহস্পতিবার বিজেপি কর্মী খুনের ঘটনায় রাস্তায় নেমে পথ অবরোধ থেকে শুরু করে দফায় দফাই বিক্ষোভ করে বিজেপি কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার বিকেলে নদীয়ার রানাঘাটের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এরপর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন তোলেন তিনি। এই খুনের পেছনে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা জড়িত আছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি একের পর এক বিজেপি কর্মী কেনো খুন হচ্ছে এই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যদিও নিহত বিজেপি কর্মীর গলায় মাল্য দান করে তাকে সমবেদনা জানান শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিজেপি কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক টানা পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *