আবদুল হাই, বাঁকুড়াঃ- দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাঁকুড়া জেলার কোতুলপুর বিধানসভার বিজেপি বিধায়ক হরকালি প্রতিহার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করে ।এই যোগদান করায় বিজেপির তরফ থেকে উল্লাস করা হয়েছে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে দলের মধ্যে একটা বিষ ফোঁড়া ছিল। বিজেপির আরো দাবি তিনি রাজনীতি করতে আসেননি তিনি লবি বাজি করতে এসেছেন। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন আপদ বিদায় হয়েছে ভালো হয়েছে এর ফলে ২ লক্ষ ভোটে বিজেপি জয়লাভ করবে। এর জন্য দলের কোন ক্ষতি হবে না আগামী দিন দল ভালোই চলবে বলেই দাবি সৌমিত্র খানের।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করল কোতুলপুর বিধানসভার বিজেপি বিধায়ক হরকালি প্রতিহার।












Leave a Reply