অবিলম্বে শান্তিপুর এবং তাহেরপুর থানার ওসিকে বদল করতে হবে, এই দাবিতেই অবস্থান বিক্ষোভ বিজেপির।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  শান্তিপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় এসডিপিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। উল্লেখ্য দুই দিন আগে শান্তিপুর থানার বড় জিয়াকুড়ে অধীর সরকার নামে এক বিজেপি কর্মী খুন হন। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে পিটিয়ে খুন করেছে। সেই কারণেই এদিন নদীয়ার রানাঘাটে এসডিপিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির বেশকিছু বিধায়ক এবং সাংসদদের নেতৃত্বে চলে এই বিক্ষোভ কর্মসূচি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, পুলিশ বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে যাতে তৃণমূলের দুষ্কৃতীরা ছাড়া পেয়ে যায়। কিন্তু আমরা সেটা হতে দেব না। খুন হওয়া বিজেপি কর্মী অধীর সরকারের ছেলে যে বয়ান দেবে সেই ভিত্তিতেই অভিযোগ নিতে হবে পুলিশকে। পাশাপাশি তিনি বলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে আগেও দেখা গেছে বিভিন্ন সময় তৃণমূলের হয়ে কাজ করেছেন। অন্যদিকে তাহেরপুর থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক বর্তমানে রয়েছেন তিনি মানসিক ভারসাম্যহীন। শুধুমাত্র তৃণমূলের কথায় কাজ করার জন্য তাকে দায়িত্বে রাখা হয়েছে। আমরা অবিলম্বে এই দুই থানার ওসিকে বদলি করার দাবি জানাচ্ছি। অন্যদিকে এসডিপিও প্রবীর মন্ডল কিভাবে পাঁচ বছর ধরে একই জায়গায় দায়িত্ব থাকেন সেটাও আমরা বুঝে নেব পুলিশ সুপারের কাছ থেকে। তিনি বলেন অবিলম্বে যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে আগামী দিনের মধ্যে স্তব্ধ করে দেব। অন্যদিকে ডেপুটেশন জমা না দিতে পাড়ায় রানাঘাটের ৩৪ নম্বর জাতীয় সড়কে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *