অভিষেকের জন্মদিনকে সামনে রেখে বালুরঘাটের শতাব্দী প্রাচীন বুড়িমা কালী মন্দিরে পূজা দিল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ ৭ই নভেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন।আর এই দিনটিকে সামনে রেখে বালুরঘাটের শতাব্দী প্রাচীন বুড়িমা কালী মন্দিরে পূজা দিল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বুড়িমা মা কালী মন্দিরে গিয়ে পুজোর দেন। পাশাপাশি এই দিন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি রোহন চক্রবর্তী, বালুরঘাট টাউন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার সৌরভ সরকার, সুরুজ সাহা সহ অন্যান্যরা।

বাইট অমরনাথ ঘোষ জেলা টিএমসিপি সভাপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *