মঙ্গলবার রাজ্যের রাজ্যপালের উপস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে অনুষ্ঠিত হল ২২ তম সমাবর্তন অনুষ্ঠান।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার রাজ্যের রাজ্যপালের উপস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে অনুষ্ঠিত হল ২২ তম সমাবর্তন অনুষ্ঠান। রাজ্যপাল ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী, রেজিষ্টার জয়ন্ত কিশোর নন্দী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন ও অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা। এদিন তিনজনকে ডি-লিট, ৩২৬ জনকে PHD র সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয় এই দিন। শেষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তি উন্মোচন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *