পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্যোগে গড়বেতার বিডিও অফিস প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আদিবাসী উন্নয়ন সমবায় লিমিটেডের উদ্যোগে এবং মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালনায় আদিবাসী সংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়, এই দিন বেলা বারোটা নাগাদ সেই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন বিডিও রামজীবন হাঁসদা,পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেবব্রত ঘোষ, সুমন মন্ডল সহ একাধিক প্রশাসনিক ব্যক্তিবর্গ।
আদিবাসী সংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন।












Leave a Reply