কনটেনারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির, চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের আঙ্গুয়া ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্প থেকে হেঁটে বেরোছিলেন ৬৫ বছরের বাদল ঘোড়াই। হঠাৎই সেই সময় খড়্গপুরের দিক থেকে আসা একটি কন্টেইনার তেল নিতে ঢুকে ওই পেট্রোল পাম্পে দ্রুত গতিতে গিয়ে সজোরে ধাক্কা মারে বাদল ঘোড়াইকে। মৃত ব্যক্তির বাড়ি দাঁতনের কুশমি গ্রামে। জানা যায়।জামাইয়ের সঙ্গে মোটরবাইকে করে আঙ্গুয়ায় আত্মীয়র বাড়িতে এসেছিলেন জামাই পেট্রোল পাম্পের তেল নিতে ঢুকে। জাতীয় সড়কের উপর নামিয়ে দেয় শ্বশুরমশাই কে। সেই সময় শ্বশুর মশাই হেঁটে পেট্রোল পাম্পের দিকে ঢুকছিলেন আর সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে মৃতদেহ সংগ্রহ করে নিয়ে যায় দাঁতন থানার পুলিশ। কন্টেনারে চালক পালাতে চাইলে পাম্পের লোকজন ধরে পুলিশের হাতে তুলে দেয়। গাড়িটিকে আটক করেছে দাঁতন থানার পুলিশ ও চালক কে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *