ফাঁস লাগিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়,ঘটনাটি ঘটেছে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ডাক্তারপাড়া এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সন্তু ঘোষ বয়স আনুমানিক ৩৩ বছর, সূত্রে আরো জানা যায় রবিবার রাতে খাবার খেয়ে নিজের বাড়িতে শুতে যায় ওই ব্যক্তি, এরপর সোমবার সকালে বাড়ির ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই পরিবার-পরিজন,খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিড হাউসের পুলিশকে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ দিয়ে ওই মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ,অন্যদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চলের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে ওই পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *