জঙ্গলের মধ্যে এক ব্যক্তির ঝুলন্ত পচাগালা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের কেউদিজাম্বনী এলাকায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  জঙ্গলের মধ্যে এক ব্যক্তির ঝুলন্ত পচাগালা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের কেউদিজাম্বনী এলাকায়, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম হপন মান্ডি, বয়স আনুমানিক ৩৩ বছর,বাড়ি আঁধারনয়ন এলাকায়,পুলিশ সূত্রে আরো জানা যায় সোমবার সন্ধ্যা নাগাদ ওই এলাকার কিছু মানুষ জঙ্গলে পাতা কুড়িয়ে ফেরার পথে হঠাৎই ঝুলন্ত অবস্থায় পচা গলা দেহ দেখতে পায়,তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে, ঘটনার খবর পেয়ে ঐদিন সন্ধ্যার পর ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে, পরিবার সূত্রে জানা গিয়েছে গত ১১ তারিখ থেকে নিখোঁজ ছিল ওই ব্যক্তি, ইতিমধ্যেই চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ ওই মৃতদেহ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *