মঙ্গলবার সকালে একটি প্লাস্টির ব্যাগ ও বস্তা তৈরী কারখানা ও গোডাউনে আগুন লাগে, চাঞ্চল্য।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: – হাওড়ায় প্লাস্টিক ব্যাগ ও বস্তা তৈরী কারখানায় আগুন ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায় । ঘটনাটি ঘটে হাওড়ার ঘুসুড়ির নস্কর পাড়া এলাকায় । মঙ্গলবার সকালে একটি প্লাস্টির ব্যাগ ও বস্তা তৈরী কারখানা ও গোডাউনে আগুন লাগে | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন | স্থানীয়দের দাবি, সকাল সাড়ে আটার পর হটাৎ করেই কারখানার টপ ফ্লোর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় | ক্ষনিকের মধ্যেই সেই ধোঁয়ার পরিমান বেড়ে যায় | গোটা এলাকায় ঢেকে যায় কালো ধোঁয়ায় | এলাকার রাস্তা ছোট হাওয়ায় দমকলের গাড়ি পৌঁছতে সমস্যায় হয় | আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে | তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নাই |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *