পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মোবাইল টাওয়ার থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৮ নম্বর নলবনা অঞ্চলের বাঘাখুলিয়া এলাকায়, এইদিন সন্ধ্যে ছটা নাগাদ পুলিশ সূত্রে জানা যায় ওই মৃত ব্যক্তির নাম রাহুল সরেন, বয়স আনুমানিক ২৩ বছর, সূত্রে আরো জানা যায় এই দিন ভোর নাগাদ টাওয়ারের ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা, তৎক্ষণাৎ খবর দেওয়া হয় গোয়ালতোড় থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের পর এই দিন সন্ধ্যায় তুলে দেওয়া হয় পরিবারের হাতে, তবে পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা, গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ।
গড়বেতা তিন নম্বর ব্লকের ৮ নম্বর নলবনা অঞ্চলের বাঘাখুলিয়া এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য,তদন্তে পুলিশ।












Leave a Reply